ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পুরান ঢাকার জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট

পুরান ঢাকার নাজিরাবাজারের ১০তলা ভবনের দ্বিতীয়তলার একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।


তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আমরা আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑